গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালুখালীতে শোক র‍্যালি ও মানববন্ধন - Daily Ajker Saradesh
admin
১২ অগাস্ট ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালুখালীতে শোক র‍্যালি ও মানববন্ধন

মোঃ আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা),রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শোক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় কালুখালী প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করে কালুখালী প্রেসক্লাব।
রাজ কণ্ঠের সম্পাদক জনাব মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) দাবি করেন। একই সঙ্গে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক সংগ্রামের কালুখালী উপজেলা প্রতিনিধি আবু সাঈদ মোল্লা নিলু , আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের মাতৃভূমি, মাসুদ রেজা শিশির দৈনিক যায়যায়দিন পাংশা উপজেলা প্রতিনিধি, শামীম হোসেন দৈনিক কালবেলা পাংশা উপজেলা প্রতিনিধি, মোঃ শহিদুল ইসলাম জনতার জাগরণ কালুখালী উপজেলা প্রতিনিধি, আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা)দৈনিক নাগরিক কণ্ঠ ও আজকের সারাদেশের জেলা প্রতিনিধি , মো: রাকিবুল ইসলাম দৈনিক আমার সংবাদ কালুখালী উপজেলা প্রতিনিধি, রাশেদুল হক রুমি কালুখালী টাইম, আরো উপস্থিত ছিলেন মোঃ আদম আলী দৈনিক আইন বার্তা রাজবাড়ী জেলা প্রতিনিধি, সেলিম মাহমুদ দৈনিক সময়ের আলো, মোঃ মিজানুর রহমান.স্টাফ রিপোর্টার দৈনিক নয়াকণ্ঠ ও দৈনিক নাগরিক কন্ঠ কালুখালী উপজেলা প্রতিনিধি, সমীর কুমার পাল রাজবাড়ী কন্ঠ, ইমদাদুল হক রানা একুশের কথা, আমিরুল হক দৈনিক৫২, হামজা শেখ দৈনিক কালবেলা, আশিক হাসান উপজেলা প্রতিনিধি দৈনিক জনতার আদালত, বোরহান উদ্দিন কালুখালী টাইমর্স, উজ্জল হোসেন দৈনিক চিত্র, আকাশ মাহমুদ দৈনিক জনকণ্ঠ, জসিম বাংলাদেশের সময়।
বক্তারা বলেন,
“সাংবাদিকতা জাতির চতুর্থ স্তম্ভ। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর আঘাত।”

আয়োজনে উপস্থিত সাংবাদিকরা জানান, সাংবাদিক নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। সঠিকভাবে অপরাধীদের বিচার না হলে এ ধরনের ঘটনা থামবে না। তারা সকল সাংবাদিকের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT