সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‌ সন্ত্রাসীদের হাতে ‌ নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
৯ অগাস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‌ সন্ত্রাসীদের হাতে ‌ নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু : ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ‌ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ‌ নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে ‌ সাংবাদিকদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদে আজ শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‌ উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের ‌ সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকী ‌ এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ‌ এ সময় বক্তব্য রাখেন ‌ প্রেস ক্লাবের সদস্য ‌ শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ, প্রমূখ। ‌ এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ‌
এ সময় গত পরশু ‌ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান
তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে ‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বক্তারা বলেন ‌
সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‌ সন্ত্রাসীদের হাতে ‌ নির্মমভাবে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে
আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে ‌ যত দ্রুত সম্ভব গ্রেফতার করে ‌। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক।
বিগত দিনে ফ্যাসিস্ট ‌ সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে।
আজও ‌ দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের ‌ নির্যাতন শিকার হতে হচ্ছে।
সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে ।
অবিলম্বে এ সব কর্মকাণ্ড ‌ বন্ধ করতে হবে। এ ছাড়া সারাদেশের ‌ সাংবাদিকের নিরাপত্তার জন্য ‌ অন্তবর্তীকালীন সরকারের নিকট ‌ জোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT