ফরিদপুরে মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার - Daily Ajker Saradesh
admin
৯ মার্চ ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে পাশ্ববর্তী সালথা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও একই এলাকার মোহাম্মদ আজাদ খাঁ (৩৫)। থানা সুত্রে জানা যায়, চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি জেলার বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের মো. ইউনুস বিশ্বাস ফরিদপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালমারী থানায় প্রেরণ করেন। তদন্ত শেষে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন/২০১২ এর ৬/৭/৮/১০ ধারায় রবিবার (৯ মার্চ) সকালে বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামালার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, শনিবার দিনগত গভীর রাতে সালথা থানার বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও মোহাম্মদ আজাদ খাঁকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT