মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল - Daily Ajker Saradesh
admin
২৫ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও মোহন মিয়া সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। জমিদার হয়েও জমিদারি প্রথা বিলুপ্তির আন্দোলনে অংশ নেন তিনি। শিক্ষা বিস্তারে স্কুল, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, স্টুডেন্টস হোম ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে বায়তুল আমান ভোকেশনাল প্রজেক্ট স্থাপন করেন। তাঁর এসব অবদান আজও স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে পবিত্র কোরআন খতম, কালেমা শরিফ পাঠ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পরিবারের উদ্যোগে কোরআন খতম এবং বাদ আসর ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় মাদ্রাসা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। উল্লেখ করে যেতে পারে ‌ মোহন মিয়া ‌ ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ‌ তিনবারের মন্ত্রী মরহুম ‌ ‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতা ‌ এবং ফরিদপুর ৩ আসনের ‌ বর্তমান সংসদ সদস্য ‌ চৌধুরী নায়াব ইউসুফের দাদা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

১

চরভদ্রাসনে পরিত্যক্ত জলাশয়ে হাঁস যাওয়াকে কেন্দ্র করে মা-মেয়েকে মারধরের অভিযোগ, গুরুতর আহত রাহেলা হাসপাতালে ভর্তি

২

ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ

৩

জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

৪

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন

৫

ফরিদপুরে ঢাকঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

৬

ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

৭

অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

৮

চৌধুরী খালেদ ইবনে ইউসুফের দাফন সম্পন্ন, এমপি শহিদুল ইসলাম বাবুল ও এমপি নায়াব ইউসুফের পৃথক শোক প্রকাশ

৯

ফরিদপুরে চোখ উপড়ে নেওয়ার ভিডিও ভাইরাল: মামলার জের নাকি চুরির জের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

১০

ফরিদপুরে অম্বিকা ময়দানে উচ্চশব্দে অনুষ্ঠান বন্ধের নির্দেশ, পরিবেশ উন্নয়ন ফোরামের ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

১১

ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তি আলোচনা সভা ও কেক কেটে জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন

১২

ফরিদপুরে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড ‌

১৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট

১৪

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ, ভোক্তা অধিকার সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

১৬

ফরিদপুরে এমপি চৌধুরী নায়াব ইউসুফের উদ্বোধনে কুমার নদে প্রতিমা বিসর্জন সম্পন্ন

১৭

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে  সংবাদ সম্মেলন

১৮

ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুর ‌ লালন সাঁইয়ের ‌১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন ‌ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT