ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন - Daily Ajker Saradesh
admin
১৭ নভেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাজের সভাপতি আবরার নাদিম ইতু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় আপসহীন ছিলেন। ২০০৫ সালে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তাঁর সাহসী সাংবাদিকতা ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বক্তারা নতুন প্রজন্মকে গৌতম দাসের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান।
এর আগে প্রয়াত সাংবাদিক গৌতম দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে তাঁর কর্মময় সাংবাদিকতা জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ঢাকঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

১

ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

২

অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

৩

চৌধুরী খালেদ ইবনে ইউসুফের দাফন সম্পন্ন, এমপি শহিদুল ইসলাম বাবুল ও এমপি নায়াব ইউসুফের পৃথক শোক প্রকাশ

৪

ফরিদপুরে চোখ উপড়ে নেওয়ার ভিডিও ভাইরাল: মামলার জের নাকি চুরির জের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

৫

ফরিদপুরে অম্বিকা ময়দানে উচ্চশব্দে অনুষ্ঠান বন্ধের নির্দেশ, পরিবেশ উন্নয়ন ফোরামের ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

৬

ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তি আলোচনা সভা ও কেক কেটে জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন

৭

ফরিদপুরে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড ‌

৮

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট

৯

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ, ভোক্তা অধিকার সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

১১

ফরিদপুরে এমপি চৌধুরী নায়াব ইউসুফের উদ্বোধনে কুমার নদে প্রতিমা বিসর্জন সম্পন্ন

১২

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে  সংবাদ সম্মেলন

১৩

ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

ফরিদপুর ‌ লালন সাঁইয়ের ‌১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন ‌ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

১৫

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

শিকড় থেকে সুরক্ষা বিচ্ছিন্ন: বাংলাদেশের লাখো শিশুর ভবিষ্যৎ আজ চরম অনিশ্চয়তায়

১৭

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

ওবায়দুল কবির (কুন্নু)র নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা

১৯

মিথ্যা মামলা করায় ফরিদপুরে স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT