ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে ‌ সদর হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এ সময় বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি পান্না বালা।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, সারা দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক টিকাদান কার্যক্রম গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
তিনি আরও জানান, আগামী ২০ এপ্রিল ২০২৬ ইং থেকে ১০ মে ২০২৬ ইং পর্যন্ত দেশব্যাপী এ ক্যাম্পেইন চলবে। ফরিদপুর জেলায় মোট ২,৬৯৩টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্বে টিকা গ্রহণ করলেও ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশু এই ক্যাম্পেইনে অতিরিক্ত এক ডোজ টিকা পাবে। নিয়মিত ইপিআই কার্যক্রমে ৯ ও ১৫ মাস বয়সে টিকা দেওয়া হলেও এই অতিরিক্ত ডোজ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াবে। তবে দুটি ডোজের মধ্যে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান বজায় রাখতে হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে সচেতনতামূলক সভা করা হয়েছে এবং মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ইমাম ও সংশ্লিষ্টদের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়েছে।
জেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,৩৯,৭৫৫ জন শিশু। এর মধ্যে ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন, ২৩৭টি ওয়ার্ড এবং ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।
টিকাদান কেন্দ্রের মধ্যে রয়েছে স্থায়ী ইপিআই কেন্দ্র ৭৩৮টি, অতিরিক্ত কেন্দ্র ১০টি, ইপিআই টিকাদান কেন্দ্র ১৪টি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১,৯৩১টি কেন্দ্র; সর্বমোট ২,৬৯৩টি কেন্দ্র।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপপ্রচার রোধ করে আমরা একটি হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১০

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১১

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১২

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৩

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৪

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৬

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৭

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT