জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা - Daily Ajker Saradesh
admin
১১ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

শরিফুল ইসলাম, ফরিদপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন আবৃত্তিকার, বিতার্কিক ও বাচিক শিল্পী জাকিয়া ফারহানা জেবা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।
বিজয়ী হয়ে তিনি আবারও তার সংগঠন “নাট্যকুঞ্জ”-এ নতুন দায়িত্ব নিয়ে ফিরেছেন।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর উপজেলা পর্যায়ে এককভাবে তিনটি বিভাগে শীর্ষ স্থান অর্জন করেন তিনি। এর মধ্যে নির্ধারিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা—এই তিনটি বিভাগেই প্রথম স্থান লাভ করেন জাকিয়া ফারহানা জেবা। তার এই ধারাবাহিক সাফল্য শুধু উপজেলা বা জেলা পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি; বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়েও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় দেশের কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে দেশসেরাদের তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করেন তিনি।
এদিকে, তার এই সাফল্যের ধারাবাহিকতায় গতকাল ১০ এপ্রিল শুক্রবার থেকে ‌ তিনি তার সংগঠন “নাট্যকুঞ্জ”-এর শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। সংশ্লিষ্টরা মনে করেন, তার এই অর্জন ও অভিজ্ঞতা ভবিষ্যতে নাট্যকুঞ্জের সদস্যদের পাশাপাশি ফরিদপুরের অন্যান্য প্রতিভাবান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা ও দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১০

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১১

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১২

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৩

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৪

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৫

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৬

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৮

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

২০
Developed by : BDIX ROOT