রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
১০ এপ্রিল ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা) রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে সাংবাদিকদের সংগঠন কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে “রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আবু তালেব মোল্লা (লালন) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালাটি শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির সিনিয়র রিপোর্টার মো. আল আমিন খান। তিনি সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি, সংবাদ মান উন্নয়ন এবং আধুনিক রিপোর্টিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অল ওভার রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন—দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. ফজলুল হক,
দৈনিক আজকের সারাদেশ জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক
দৈনিক সময়ের আলোর সেলিম মাহমুদ, দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, এবং দৈনিক নয়া কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান, দৈনিক আরশিনগর প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মাতৃকণ্ঠের কালুখালী উপজেলা প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহানউদ্দিন বিপ্লব, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান এবং দৈনিক মুসলিম টাইমসের কালুখালী উপজেলা প্রতিনিধি ও টাইমস অব রাজবাড়ীর পরিচালক মো. এনামুল মন্ডলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একইসঙ্গে কালুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষককে শুভেচ্ছা স্মারক এবং প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১০

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১১

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১২

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৩

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৫

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

১৭

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

১৯

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT