ক্যান্সার নামের রোগটি অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়: খুলনার সিভিল সার্জন - Daily Ajker Saradesh
admin
৯ অক্টোবর ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সার নামের রোগটি অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়: খুলনার সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক,খুলনাঃ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

খুলনা জেলায় এ টিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য জেলা সমন্বয় সভা আজ (বুধবার) দুপুরে সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃায় সিভিল সার্জন বলেন, ক্যান্সার নামের রোগটি অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একডোজ এইচপিভি টিকা নারীদের জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করতে পারে। রোগ হওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়াই উত্তম। তাই সুনির্দিষ্ট শ্রেণিতে পড়ুয়া ও নির্দিষ্ট বয়সী কিশোরীদের এই টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

সভায় জানানো হয়, বিশ্বে প্রতি দেড় মিনিটে একজন নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যান। যাদের ৯০ শতাংশ বাংলাদেশের মতো নিম্ন-মধ্য আয়ের দেশের অধিবাসী। নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যান্সার। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬জন এরোগে আক্রান্ত হয়ে থাকেন এবং দেশে প্রতিবছর প্রায় ছয়হাজার পাঁচশত ৮২জন নারী এরোগে মৃত্যুবরণ করেন। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এরোগ প্রতিরোধ করা সম্ভব। আগামী ২৪ অক্টোবর থেকে দেশব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ঐ কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ অভিজিত রায়ের সঞ্চালনায় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT