পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা - Daily Ajker Saradesh
admin
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

আবু বকর সিদ্দিক বাবু (মোল্লা) : মোঃ হারুন-অর-রশিদ এর সঙ্গে পাংশা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ হলরুম-এ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এবাদত হোসেন,, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মোঃ রেজাউল শরীফ, ফরেস্টার মোঃ আজিজুল হক, উপজলা প্রকৌশলী প্রনব কান্তি বল, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রোকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ , উপজেলা সমাজসেবা অফিসার মো: রবিউল ইসলাম, উপজেলা সমবয় কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার ও সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান, পাংশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
মতবিনিময় পর্বে উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের দিকনির্দেশনা কামনা করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১০

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১১

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১২

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৪

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৫

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

১৬

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

১৮

ফরিদপুরে জামায়াতে  ইসলামীর নির্বাচনী জনসভায় মানুষের ঢল 

১৯

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

২০
Developed by : BDIX ROOT