ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ - Daily Ajker Saradesh
admin
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

আলফাডাঙ্গা  (ফরিদপুর) প্রতিনিধিঃ ডিবি পরিচয়ে ফরিদপুর আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের মিহির সর্দার (২৫) নামে এক কলেজ ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া তালিমুল কুরআন মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

মিহির চান্দড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। সে ঢাকা মিরপুর বাংলা কলেজ অর্নাস প্রথম বর্ষের শিক্ষর্থী বলে জানা যায়। এ ঘটনায় ওই দিন রাতে মিহিরের চাচাতো ভাই আলম সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ তাকে উদ্ধার করতে সারারাত কাজ করেন। বুধবার ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় মিহির নিজে মোটরসাইকেল চালিয়ে আলফাডাঙ্গা থানায় ফেরেন। অপহরণ করার পর মিহিরের চোঁখ বাঁধা ছিল বলে তিনি কিছুই বলতে পারেননি। তবে পুলিশ জানিয়েছেন, পুলিশের তৎপরতা জানতে পেরে বুধবার ভোরে ফরিদপুর শহরের আশপাশে তাকে মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় বুধবার দুপুর ২ ঘটিকায় আলফাডাঙ্গা থানা কার্যালয়ে প্রেস বিফিং করেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম। তিনি জানান, স্থানীয় গোপালপুর বাজার থেকে মিহির সর্দার নামের এক যুবক মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফেরার পথে চান্দড়া তালিমুল কুরআন মাদ্রাসার সামনে পৌঁছালে ৭-৮ জনের একটি দল কালো রংয়ের মাইক্রো গাড়িতে উঠানোর চেষ্টা করলে মিহির চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে অপহরণকারীরা ডিবি পুলিশ পরিচয় দেয়। তাকে গাড়িতে তুলে নেয়, এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি অপহরণকারীরা নিয়ে নেয়। ঘটনার দিন রাতেই মিহিরের চাচাতো ভাই আলম সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন। মিহিরকে উদ্ধার করতে পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুঁজতে থাকে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় মিহির নিজে তার ব্যবহৃত মোটরসাইকলে চালিয়ে আলফাডাঙ্গা থানায় আসেন। তাকে অপহরণ করার পর গাড়িতে তুলে চোঁখ বেঁধে ফেলে। ফরিদপুর শহরের আশপাশে কোনো এক স্থানে বুধবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। সত্য ঘটনা উৎঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।
ফরিদপুরের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তার কোনো সদস্য এ ঘটনার সাথে জড়িত নন।

মোহম্মদ আবুল বাশার
তারিখঃ ১৮.০২.’২৬
মোবাইলঃ০১৭১৪-৫৪২৫৭২।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

১০

ফরিদপুরে জামায়াতে  ইসলামীর নির্বাচনী জনসভায় মানুষের ঢল 

১১

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১২

ফরিদপুরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, আমিরের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৩

সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

১৪

ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

১৫

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

১৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

১৭

ফরিদপুরে যৌথ বাহিনীর  অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

১৮

ফরিদপুরে কিষাণহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি করা ভুয়া সাংবাদিক আটক

১৯

ফরিদপুরে ‌ চৌধুরী ‌ নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT