ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি - Daily Ajker Saradesh
admin
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফরিদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব–১০। নির্বাচনের দিন ভোটারদের নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার‌ দিকে ফরিদপুরের‌ কমলাপুরে অবস্থিত ‌ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান র‌্যাব–১০ এর সিপিসি কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, ভোটের দিন র‌্যাব–১০ এর সদস্যরা দৃশ্যমানভাবে মোতায়েন থাকবেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রের ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা ভোট কারচুপির চেষ্টা রোধে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তারিকুল ইসলাম আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব–১০ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
নির্বাচনকে ঘিরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় ফরিদপুরে কর্মরত ‌ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরে জামায়াতে  ইসলামীর নির্বাচনী জনসভায় মানুষের ঢল 

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফরিদপুরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, আমিরের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

১০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

১১

ফরিদপুরে যৌথ বাহিনীর  অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

১২

ফরিদপুরে কিষাণহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি করা ভুয়া সাংবাদিক আটক

১৩

ফরিদপুরে ‌ চৌধুরী ‌ নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে আর্মি ক্যাম্প কর্তৃক অস্ত্র ও এ্যামু সহ ১ জন গ্রেপ্তার 

১৫

ফরিদপুরে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৪২ পিস ইয়াবা উদ্ধার

১৬

ফরিদপুরের ‌ইউনাইটেড পেট্রোল পাম্পে ডাকাতি

১৭

ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

দারুল আজহার মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

১৯

অবশেষে‌ বিস্ফোরিত ‌ ‌করা হলো সেই বোমাটিকে

২০
Developed by : BDIX ROOT