জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি বিতর্কিত ফয়েজ গ্রেপ্তার - Daily Ajker Saradesh
admin
২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি বিতর্কিত ফয়েজ গ্রেপ্তার

রবিউল হাসান (রাজিব): ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিতর্কিত শেখ ফয়েজ আহমেদ (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বুধবার, ২৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে ফয়েজকে ধরে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে তাকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

শেখ ফয়েজ আহমেদড় গোয়ালচামট এলাকার শেখ মানিকের ছেলে। এছাড়াও ফরিদপুর সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ছাত্র নেতারা জানান, ২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরের তথাকথিত সাংবাদিক শেখ ফয়েজ সরাসরি ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থেকে ছাত্র-জনতার ওপর ফরিদপুরের হামলায় অংশ নেন। ৫ আগস্টের পরে শেখ ফয়েজ পালিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা বলেন, ‘ফরিদপুরের ছাত্র-জনতা এর মধ্যে তার বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করে ফয়েজের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।’

তিনি বলেন, ‘কীভাবে এমন মানুষ সমাজে এখনও ঘুরে বেড়ায়। আমরা বাধ্য হয়ে আজ তাকে সামনে পেয়ে ধরে ফেলি। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT