বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত

রবিউল হাসান (রাজিব), বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ওয়ালিউর রহমান রাসেল, মাওলানা শাহ মোঃ জামাল উদ্দিন, সেক্রেটারি ফরিদপুর জেলা শাখার মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামান, ইসলামী আন্দোলন ফরিদপুর ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মাতুব্বর, যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইসলামিক ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজওয়ান হোসাইন মল্লিক, জাতীয় ওলামা মাশায়েক আল্লামা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ফরিদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুস সালাম সাহেব, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব শামসুদ্দিন মাতুব্বর, ইসলামী আন্দোলন ফরিদপুর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জাহিদ হাসান, ইসলামী আন্দোলন ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান সহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গনবিপ্লবে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিচারের দাবি করেন।

বক্তারা বলেন, শেখ হাসিনাকে বাংলার মাটিতে আর ক্ষমতায় দেখতে চান না বলে মন্তব্য করেন। তারা বলেন বিগত সরকার মানুষের উপর যেভাবে অত্যাচর নিপীড়ন করেছেন তা এদেশের মানুষ কোনদিনও ভুলতে পারবে না।
আর তাই তার সহযোগীদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
একই সাথে ‌দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেন তারা। বক্তারা সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। তারা আরো বলেন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলনের উদ্যোগে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান। তাই ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে সবাইকে ঐক্যভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন ‌১৯৭১ সালের স্বাধীনতার পর হতে এখন পর্যন্ত আমাদের দেশে স্বাধীনতা অর্জন করলেও আমাদের দেশে জনগণ তার অধিকার ও বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন সরকারের পালাবদলের কারণে কিন্তু ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশের মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখছে যে স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন সম্ভাবনাময় এক বাংলাদেশের। গত ৫ আগস্টের সম্মিলিত তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের জানমাল নিরাপত্তা বাক স্বাধীনতা সবই হারিয়ে ফেলেছিলেন।

বিগত সরকারের আমলে জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচার এর মাধ্যমেই তারা বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিল। ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের নারীরা অবাধে ধর্ষণ হবে না এবং অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার সম্ভব হবে না বলে ব্যক্ত করেন। ইসলামী রাষ্ট্র কায়েম করলে দেশে সু-শাসন ও সুষম অর্থ বন্টনের মাধ্যমে সকলকে প্রতিষ্ঠিত করা হবে। আজকে গরিবরা ধনী ও ধনীরা গরিব হয়ে যাচ্ছে শুধু মাত্র যারা রাষ্ট্র পরিচালনা ভুলভাবে করেছেন তাদের কারণে আমাদের এই দুর্দশা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় তাহলে আর এই ধরনের বিপর্যয় ঘটবে না। অবৈধভাবে বিগত সরকার ক্ষমতায় থেকে জনগণের সম্পদ, ইজ্জত এবং সর্বোপরি একটি অবৈধ রাষ্ট্র কায়েম করেছিলেন। বাংলাদেশের অভ্যন্তরে যারা ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদ লুটকারী, নারী নির্যাতনকারী, বাকস্বাধীনতা হরণকারী, অবৈধভাবে সম্পদ অর্জনকারী, চাঁদাবাজ ধারী এবং অর্থ পাচারকারীদেরকে আমরা আর কখনো ভোট দিব না।

পরিশেষে জনগণের ‌কল্যাণ কামনা করে ‌ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে অনুষ্ঠানের পূর্বে ‌বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ‌ সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT