ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত - Daily Ajker Saradesh
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মাহবুব পিয়াল ,ফরিদপুর : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দয়ালনবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ফরিদপুরের উদ্যোগে সোমবার বেলা ১১টায় শহরের গোয়াল চামট পিটিআই গেট থেকে এক বিশাল জশনে জুলুস বের করা হয় ।

তুলাগ্রাম কোরবানিয়া চিশতীয়া দরবার শরীফের পীর ছাহেব শাহ সূফী কোরবান আলী চিশতী নিজামীর নেতৃত্বে জশনে জুলুস র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ।

এখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন তুলাগ্রাম কোরবানিয়া চিশতীয়া দরবার শরীফের পীর ছাহেব শাহ সূফী কোরবান আলী চিশতী নিজামী, ভাটি লক্ষিপুর দরবার শরীফের পীর ছাহেব শাহ সূফী আব্দুস সামাদ চিশতী নিজামী, সাবেরিয়া দরবার শরীফের পীর ছাহেব রনি চিশতী, বাউল আবুল সরকার ও পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিন উদ্দিন মাসুদ।

পরে শতশত মানুষের অংশ গ্রহনে ট্রাক ও মোটর সাইকেল যোগে জশনে জুলুস র‌্যালটি জেলার বিভিন্ন স্থান পরিভ্রমন শেষে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম কোরবানিয়া চিশতীয়া দরবার শরীফে এসে শেষ হয়। দরবার শরীফে দোয়া,কিয়াম ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।সেখানে বক্তব্য রাখেন পীরজাদা মোহাম্মদ সাহিদ মোল্লা, পীরজাদা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সমাজ সেবক আজিজ মাতুব্বর, শিক্ষাবিদ নাজিমউদ্দিন লেলিনসহ অন্যান্যরা।

পরে মুসলিম উম্মাহর মুখ ও শান্তি কামনা করে দোয়া করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর ছাহেব শাহ সূফী কোরবান আলী চিশতী নিজামী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT