একটি বাড়ি, একটি গাছ’ কর্মসূচি নিয়ে রূপসায় প্রেস ব্রিফিং করলেন আজিজুল বারী হেলাল - Daily Ajker Saradesh
admin
১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি বাড়ি, একটি গাছ’ কর্মসূচি নিয়ে রূপসায় প্রেস ব্রিফিং করলেন আজিজুল বারী হেলাল

জাফরিনা মোড়ল : খুলনা-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, গাছ লাগানো শুধু পরিবেশ সংরক্ষণের কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার। “আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই মূল প্রতিপাদ্য নিয়ে খুলনা-৪ আসনে ৫০ হাজার বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, “একটি বাড়ি, একটি গাছ” শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি। সবুজ বাংলাদেশই পারে আমাদের অর্থনীতি, সমাজ ও পরিবেশকে স্থিতিশীল ভিত্তি দিতে।

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে নিজ বাসভবনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল আরও বলেন, ধানের শীষ প্রতীক মানে জনগণের অধিকার, গণতন্ত্রের প্রতীক। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করে—পরিবেশ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।

তিনি বলেন, “এই কর্মসূচি কেবল নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নয়, এটি আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যার মাধ্যমে স্থানীয় জনগণ পরিবেশ সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত হবে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশীদ, আনসার আলী বিশ্বাস, নাজমুস সাকিব পিন্টু, এম এ সালাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, বিএনপি নেতা কাজী জাকির হোসেন, শেখ আবু সাঈদ, ফরিদ আহমেদ, সৈয়দ নিয়ামত আলী, মাঈনুল হাসান ও কামরুজ্জামান নান্টুসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT