ফরিদপুরে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
২৬ অক্টোবর ২০২৫, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‌শহরের গোয়ালচামটে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে ‌ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলার মধুখালী থানাধীন পশ্চিম গড়াখোলা এলাকায় ঘটে যাওয়া বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা মামলার ‌ প্রধান আসামী সৌরভকে গ্রেপ্তার সংক্রান্ত এ সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন সংস্থাটির স্কাউডেন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় সংস্থাটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলার মধুখালী থানার পশ্চিম গাড়াখোলা এলাকায় ঘটে যাওয়া বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ কুমার দাস (২২)’কে দ্রুততম ‌ সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে র‌্যাব। যা সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।

গত ২০ অক্টোবর ‌ সকাল অনুমানিক ৫.৩০ মিনিটে হতে ০৬.৩০ মিনিটের মধ্যে ‌ ফরিদপুর জেলার মধুখালী থানাধীন পশ্চিম গাড়াখোলা জনৈক নজরুল ইসলাম খোকন এর ভাড়াটিয়া বাসায় ভিকটিম ঝর্ণা ওরফে বন্যা (২১)’কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে স্বামী সৌরভ কুমার দাস।

ঝর্ণ ওরফে ‌বন্যার গত চার বছর পূর্বে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ কুমার দাসের সাথে বিবাহ হয়। তাদের পরিবারে সিদ্ধার্থ নামে দুই বছর দশ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর হতে তাদের মধ্য বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো। দাম্পত্য কলহের জের ধরে অনেকদিন ধরেই ভিকটিম ঝর্না ওরফে বন্যা বেশ কিছুদিন যাবৎ তার মা বাবার সাথে থাকতো। ঘটনার দিন ২০ অক্টোবর সকাল অনুমান ৫.৩০ মিনিটে তার মা শেফালী রানী জনৈক জামশেদুর রহমানের বাসায় কাজ করতে যায়। সকাল অনুমান ১১.০০ মিনিটের ‌ সময় কাজ শেষে তার মা বাড়ি এসে ঘরে প্রবেশ করে ভিকটিম ঝর্ণা ওরফে ‌ বন্যা’কে ঘরের মেঝে বুকের উপর বালিশ রাখা অবস্থায় চিৎ হয়ে পরে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার মা বুঝতে পারেন মেয়েকে জামাই সৌরভ কুমার দাস বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় তার মা শেফালী রানী পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে তার লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে মা বাদী হয়ে ফরিদপুর জেলার মধুখালী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৯, তারিখ- ২১/১০/২৫ খ্রিঃ ধারা- ৩০২ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার ‌ সকাল অনুমান ৭.১৫ মিনিটে উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬ এর সহযোগীতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী সৌরভ কুমার দাস (২২) পিতা- শ্রী বাসুদেব দাস,
মাতা-ঝর্ণা রানী দাস, সাং- বঙ্গেশ্বরদী,
থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT