রাজবাড়ীতে হাওয়া মেশিন বিস্ফোরণে গুরুতর আহত একজন - Daily Ajker Saradesh
admin
২৫ অক্টোবর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হাওয়া মেশিন বিস্ফোরণে গুরুতর আহত একজন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলন (৫০) নামে এক ব্যক্তির হাত-পায়ের মাংস ছিন্নভিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পশ্চিম ভবানীপুর এলাকায় নুরু মিয়ার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার জানান, “একটি ট্রাক এসে মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাঁড়ায়। এসময় আমরা তিনজন বসে কথা বলছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, ঘরের টিনের চাল ও দেয়ালের অংশ উড়ে যায়। মুহূর্তেই ধোঁয়ায় এলাকা ভরে যায়। পরে আমরা এগিয়ে গিয়ে দেখি মিলন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, তার দুই পা ও হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে।”

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম আজম জানান, “হাওয়া মেশিন বিস্ফোরণে মিলনের দুই পা ও হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই তার রক্তের প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT