রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন - Daily Ajker Saradesh
admin
১১ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা), রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রধানমন্ত্রী ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হয়েছে। প্রথম ধাপে হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের ১,২০১টি পরিবারকে উপকারভোগী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ও উপজেলা বিএনপির নেতারা। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলো প্রতি মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন, যা ইতোমধ্যে তাদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
প্রধান অতিথি ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি শিগগিরই কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করা হবে।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য দ্রুত পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, উপকারভোগী পরিবার, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, কৃষকদের জন্য চালু হওয়া পাইলট প্রকল্পের আওতায় ‘কৃষি কার্ড’ কর্মসূচির জন্য রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলার একটি ওয়ার্ডও নির্বাচিত হয়েছে।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

১০

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

১১

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

১২

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

১৪

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

১৫

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

১৬

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

১৮

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT