রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদ-এর সঙ্গে কালুখালী উপজেলার কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি কালুখালী উপজেলা পরিষদ পরিদর্শন করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করেন।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন অর রশীদ বলেন,
“রাজবাড়ী-২ আসনে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও বাজার টেন্ডারবাজির কোনো স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কালুখালীর সার্বিক উন্নয়নে কাজ করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, কালুখালীতে শিল্পকলা একাডেমি ভবন, খাদ্য গুদাম, সাব-রেজিস্ট্রার অফিসসহ প্রয়োজনীয় সরকারি অবকাঠামো নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নিকট প্রস্তাব উপস্থাপন করা হবে।

সভায় উপজেলার সামগ্রিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবার মান বৃদ্ধি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT