মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময় - Daily Ajker Saradesh
admin
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

সজীব মোল্লা মধুখালী প্রতিনিধি: মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রওশনা জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।আ

নবনির্বাচিত সংসদ সদস্য মাদক, দুর্নীতি ও অবৈধভাবে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আপনারা চোখ কান খোলা রাখবেন। যেখানেই সমস্যা হবে দলমত নির্বিশেষে অ্যাকশনে যাবেন।”আপনারা মনে রাখবেন আপনারা যে দায়িত্বে আছেন আপনাদের অভিভাবক হিসেবে জনগণ আমাকে আরেকটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই এলাকার জনগণ আমাদের কাছে ভালো কিছু আশা করেন, জনগণ যেভাবে ভালো থাকতে পারে আপনারা সেই কাজ করবেন। আমি বিশেষ করে ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলবো- আপনারা চোখ কান খোলা রাখবেন, আমরা দেশ গড়ার জন্য এসেছি। এখানে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা দেশ গড়বো।”

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও একই নীতি অবলম্বনের কথা উল্লেখ করেন তিনি।

সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোকপাত করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান। সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহন, কৃষি জমির মাটি কাটা বন্ধ করা, সড়কের জানজট নিরসনে পদক্ষেপ নেয়া ও সড়কে নিরাপত্তা বজায় রাখা, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশের গোয়েন্দ নজরদারি বৃদ্ধি করা, অপপ্রচার থেকে বিরত থাকাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার তানজিম নাঈম, মৎস্য অফিসার পবিত্র কুমার, সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা নির্বাচন অফিসার আদেলুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১০

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

১১

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১২

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

ফরিদপুরে জামায়াতে  ইসলামীর নির্বাচনী জনসভায় মানুষের ঢল 

১৪

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৫

ফরিদপুরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, আমিরের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৬

সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

১৭

ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

১৮

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

১৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

২০
Developed by : BDIX ROOT