বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর বাজার মনিটরিং অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রোববার দুপুরে শহরের ফরিদপুর প্রেসক্লাব–এর সামনের সড়কে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ‌ তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ-সভাপতি মনিরুজ্জামান, আশরাফুজ্জামান দুলাল, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ,  মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফার ইয়াসমিন রুবি প্রমূখ।

কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক রবিউল হাসান রাজিব।
বক্তারা বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে বাধা দেওয়া ও হুমকি প্রদান করা অত্যন্ত নিন্দনীয় ও আইনবহির্ভূত।

এতে ভোক্তাদের অধিকার রক্ষার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি জরুরি। এ ধরনের হামলা ও হুমকি চলতে থাকলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চকবাজার এলাকায় বাজার মনিটরিংকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের সঙ্গে অসদাচরণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

১০

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১১

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

১২

ফরিদপুরে জামায়াতে  ইসলামীর নির্বাচনী জনসভায় মানুষের ঢল 

১৩

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪

ফরিদপুরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, আমিরের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৫

সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

১৬

ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

১৭

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

১৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

১৯

ফরিদপুরে যৌথ বাহিনীর  অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

২০
Developed by : BDIX ROOT