ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন - Daily Ajker Saradesh
admin
৯ জানুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর (কুঃ ছেঃ আঃ) উরস শরীফ প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উরস শুরু ১০ জানুয়ারি  রবিবার চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।

শুক্রবার দুপুরে এই উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন ‌মোঃ কামরুল হুদা, ‌কর্মী গ্রুপের প্রধান  কবিরুল ইসলাম সিদ্দিকী,দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ‌ শহিদুল ইসলাম শাহীন ‌।

এদিকে উরস উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে জাকের মঞ্জিল। দেশ-বিদেশ থেকে আগতদের জন্য ২০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয়েছে।
পুরো ভেন্যুর প্রবেশ পথে বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ, অসংখ্য  প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা,জামে মসজিদসহ সব স্থাপনায় নতুন করে রঙয়ের প্রলেপ, পর্যাপ্ত সফেদ এলইডি বাতি- সব মিলিয়ে অপরুপ এক সাজে সজ্জিত বিশ্ব জাকের মঞ্জিল।
গোটা এলাকা ঘিরে অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার ও নিরাপত্তা চৌকি এবং সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে মূল এলাকার বাইরে বিশাল পার্কিং স্থাপন করা হয়েছে।
বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের ন্যায় আগত আশেকান জাকেরান উরশের দিনগুলিতে দরবার শরীফে ফরজ, সুন্নত ও নফল এবাদত বন্দেগীতে রত থেকে, দয়াল নবী রাসুলে করিম (সাঃ), তদীয় সহাবায়ে-কেরাম, আহলে-বায়াত, তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রাঃ), খাজা এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ) সহ সকল নবী-রাসুল গণ, ওলী-আউলিয়াগণের পাক আত্মা সহ, সকল ইন্তেকাল প্রাপ্ত মুমিন-মুসলমানদের আত্মায় সওয়াব রেসানী করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ করে সকল প্রকার বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে মোনাজাত করা হবে এই উরসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT