বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ১০ জানুয়ারী শুরু হচ্ছে ৪ দিন ব্যাপী উরস শরীফ - Daily Ajker Saradesh
admin
২৮ নভেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ১০ জানুয়ারী শুরু হচ্ছে ৪ দিন ব্যাপী উরস শরীফ

আবিদুর রহমান নিপু: ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আগামী ১০ জানুয়ারী(শনিবার)-২০২৬খৃস্টাব্দ(১০,১১,১২,ও ১৩ জানুয়ারী) (২৬,২৭, ২৮ও ২৯ পৌষ) ১৪৩২ বঙ্গাব্দ থেকে শুরু হচ্ছে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃ আঃ) কেবলাজান হুজুরের ৪ দিন ব্যাপী মহা পবিত্র উরস শরীফ।

বুধবার(২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের গদিনশীন আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক (মিয়া ভাইজান) মোজাদ্দেদী ছাহেব জাকেরান আশেকান ও ভক্তবৃন্দের উপস্থিতিতে উরস শরীফের তারিখ ঘোষনা করেন। এ সময় উপস্থিত জাকেরান আশেকানদের আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।

উল্লেখ্য বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী(কুঃছেঃ আঃ) বাংলা ১৩৫৪ সাল থেকে উপজেলার আটরশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বাৎসরিক উরস শরীফ উদযাপন করে আসছেন।

মহা পবিত্র উরস শরীফে প্রতিবছর দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকেরান আশেকান ও ভক্তবৃন্দের উপস্থিতি ঘটে। ইতিমধ্যেই দরবার শরীফের বিভিন্ন গ্রুপে উরস শরীফের প্রস্তুতির কাজ চলমান রয়েছে। ৪ দিন ব্যাপী উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সংগে নফল ইবাদত বন্দেগী, কোরান তেলোওয়াত,মোরাকাবা, মোশাহেদা,জেকের আসকার ও তরিকতের ওজিফা কালাম পাঠে মত্ত থাকেন জাকেরান আশেকান ও মুমিন মোসলমানেরা। এছাড়া রাত দিন ব্যাপী রাসুলে পাক (সাঃ) ও অলী আউলিয়াদের আদর্শ নিয়ে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়।

উরস শরীফের তারিখ ঘোষনা কালে আলহাজ্ব হজরত খাজা মাহফুল হক (মিয়া ভাইজান) মোজাদ্দেদী ছাহেব বলেন, বিশ্বব্যাপী ঘনায়মান মানবিক সংকটের প্রেক্ষাপটে বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরীর (কুঃছেঃ আঃ) এবারের উরস শরীফ অনেক গুরুত্ববহ। আল্লাহতায়ালার মহানেয়ামতে পরিপুর্ন এই মিলন মেলায় শান্তি, ঐক্য,ও ভ্রাতৃত্বের মর্মবানী ছড়াবে।
হিংসা, হানাহানি, দ্বন্দ সংঘাতের বিপরীতে শুভ জ্ঞান,শুভ বুদ্ধি ও শুভ চেতনাকে জাগ্রত করে সকলকে শান্তির ছায়াতলে সমবেত হওয়ার পথ দেখাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

ফরিদপুরে যৌথ বাহিনীর  অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ফরিদপুরে কিষাণহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি করা ভুয়া সাংবাদিক আটক

ফরিদপুরে ‌ চৌধুরী ‌ নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত

ফরিদপুরে আর্মি ক্যাম্প কর্তৃক অস্ত্র ও এ্যামু সহ ১ জন গ্রেপ্তার 

ফরিদপুরে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৪২ পিস ইয়াবা উদ্ধার

ফরিদপুরের ‌ইউনাইটেড পেট্রোল পাম্পে ডাকাতি

১০

ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

দারুল আজহার মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

১২

অবশেষে‌ বিস্ফোরিত ‌ ‌করা হলো সেই বোমাটিকে

১৩

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত

১৫

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল সলিশন টু দ্যা রোহিঙ্গা ক্রাইসিস-এ বক্তব্য রাখেন আন্তর্জাতিক গবেষক মোঃ রাইসুল ইসলাম

১৬

দারুল আজহার মাদরাসার বার্ষিক সমাপনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৮

ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

১৯

ফরিদপুরে ‌জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT