ফরিদপুরে ‌মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
১৯ নভেম্বর ২০২৫, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ‌মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে ‌মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১০ ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ‌সকাল দশটায় ‌ সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের উদ্যোগে
,অন্তর্বর্তীকালীন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ফরিদপুর মেডিকেল কলেজ ‌ হাসপাতালের সামনে ‌উক্ত মানববন্ধন ‌ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ‌ ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজি ইনচার্জ নুরুল আলম রাসেল,
সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোপাল চন্দ্র রায়, মেডিক্যাল টেকনোলজিস্ট
মোঃ ওবায়দুল্লাহ, রেডিও থেরাপিস্ট মোঃ আবুল কাশেম, ফার্মাসিস্ট মোঃ মোবারক হোসেন, মোহাম্মদ সানাউল্লাহ এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ‌ সংক্ষিপ্ত ‌ সভায় ‌বক্তারা বলেন বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি গুরুত্বপূর্ণ খাত।
আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছি এবং জনগনের স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছি।
আমরা আজ আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধনে অংশগ্রহণ করতে বাধ্য হচ্ছি।
কেননা ‌ আমাদেরকে বঞ্চিত করে স্বাস্থ্য সেবায় এগিয়ে নেয়া যাবে না।
আমাদের ন্যায্য অধিকার ও প্রাপ্যতা আদায় করে নিতে হবে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বর্তমানে ১১ তম গ্রেডে কাজ করছে।
প্রকৌশল, কৃষি এবং নার্স তাদেরকে দশম গ্রেডে উন্নীত করা হলেও আমরা যারা স্বাস্থ্য খাতে কাজ করছি অথচ কোনো এক অদৃশ্য কারণে আমাদের দশম গ্রেড প্রদান করা হচ্ছে না। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবী জানাই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে দশম গ্রেড প্রদান করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। বলে হুশিয়ারি ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT