ফরিদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার: ডাবল ব্যারেল গান জব্দ - Daily Ajker Saradesh
admin
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার: ডাবল ব্যারেল গান জব্দ

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সদর উপজেলার আলিপুর গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি অবৈধ ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করেছে। অভিযানে অবৈধ অস্ত্রসহ মাহফুজুর ‌ রহমান সবুজ (৩৯) কে আটক করা হয়।
১৩ই সেপ্টেম্বর (শনিবার) ভোর আনুমানিক ০২৩০ ঘটিকায় ‌ গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আলিপুর গ্রামের মাহফুজুর ‌ রহমান সবুজের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন।
উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তা সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।”
অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে জনগণকে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT