ফরিদপুরে বৃক্ষবন্ধু পরিষদের উদ্যোগে ফলদবৃক্ষ রোপণ - Daily Ajker Saradesh
admin
৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বৃক্ষবন্ধু পরিষদের উদ্যোগে ফলদবৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক:গাছ আমাদের বন্ধু /অক্সিজেনের সিন্ধু / গাছের ফল না বিকাবো/ পাখির জন্য রেখে খাবো – এই শ্লোগানে উন্নত জাতের দেশি-বিদেশি কলমের নানান ফলের চারা নিয়ে গত ৬ই সেপ্টেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জ হতে শুরু করে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে থাই ডালিমের ও বকুলফুলের চারা এবং আসমানীদের বাড়িতে ব্যানানা ম্যাংগু চারা রোপণ করা হয়। এ সময়ে পল্লীকবি জসীমউদ্দীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান করেন বৃক্ষবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী, অমিয় বাউল ও নাসরীন আক্তার। বৃক্ষবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিল্টন, কোষাধ্যক্ষ এ.কে.এম. মাহবুবুর রহমান, প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন ও আবু তাহের সান্টু, বেদৌরা আলী শিমুল, রবিউল হক সেরনিয়াবাত, হায়দার আলী উপদেষ্টাগণসহ সংগঠনের ৩৩ সদস্যের একটি দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের সহ সভাপতি ইকবাল বাবু, প্রখ্যাত লোকগবেষক ও লেখক সৈয়দা আঁখি হক এবং ফরিদপুরের সম্মাননীয় কয়েকজন সাংবাদিক। সংগঠনটির পক্ষ থেকে পল্লীকবি’র প্রতি সম্মাননা ও বৃক্ষরোপণে সচেতনতার জন্য অমিয় বাউলকে সম্মাননা দেয়া হয়। স্থানীয়দের মাঝেও ব্যানানা ম্যাংগুর চারা উপহার দেয়া হয়। আনন্দভ্রমণ, বৃক্ষরোপণ ও জ্ঞানান্বেষণের মাধ্যমে সামাজিক সংগঠনগুলো ফলদবৃক্ষ রোপণে উৎসাহিত হবে বলে বৃক্ষবন্ধু পরিষদের সভাপতি মো. বাবুল মিয়া আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT