রাজবাড়ির পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Daily Ajker Saradesh
admin
৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ির পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে, পাংশা থেকে প্রকাশিত, বহুল প্রচলিত,স্বনামধন্য ও পাঠক প্রিয় মোঃ রফিকুল ইসলাম রনজু সম্পাদিত সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার গৌরব ও ঐতিহ্যের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সার্বিক তত্বাবধায়নে, সকল সদস্যের উপস্থিততে, আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা সার্কেল এর সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সাপ্তাহিক পাংশা বার্তার প্রতিনিধি রাশেদুল হাসান খান, মোঃ নাজমুল হক মনি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, স্কুলগামী ছাত্রছাত্রীদের প্রিন্টেড পত্রিকার প্রতি আগ্রহ জন্মাতে অবশ্যই শিক্ষনীয় কলাম থাকা উচিত। প্রতিনিয়ত পাংশা বার্তা পত্রিকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছানোর কথা ব্যক্ত করে পাংশা বার্তা পত্রিকার পেছনে যারা কাজ করছেন তাদের সকলকেই অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বলেন, সমাজের ভালোমন্দ ও নানা ধরনের অন্যায় অসংগতি, সাধারণ মানুষের সামনে দ্রুত তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভুমিকা অনস্বীকার্য। তিনি আরও জানান সকল সংবাদপত্রে খেলাধুলার জন্য বিশেষ কলাম থাকলে অবশ্যই যুব সমাজ মাদক ছেড়ে মাঠের দিকে মনোযোগী হবে এবং দেশে খেলাধুলার প্রসার ঘটবে।
গণমাধ্যম’কে প্রশাসনের দ্বিতীয় চোখ আখ্যা দিয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, গণমাধ্যমকর্মীরা সার্বক্ষণিকভাবে প্রশাসনকে সহযোগিতা করে থাকে।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান (রাজিব), সহ সাধারণ সম্পাদক অতুল সরকার, অর্থ সম্পাদক আব্দুস সোবাহান, সদস্য উৎপল সরকার, তুহিন মন্ডল, মেহেদী হাসান, শাহিনুর রহমান, খায়রুল ইসলাম,আব্দুর রহিম,মানিক হোসেন সহ সর্বস্তরের জনসাধারণ।
আলোচনা শেষে কেক কেটে, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ তার সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT