ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির আটক, জেল হাজতে প্রেরণ - Daily Ajker Saradesh
admin
৯ অগাস্ট ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির আটক, জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদনঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির কে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর পৌনে দুইটার সময় ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭/৮ জন লোক তাকে আটক করে। আটকের পর রাতেই নাছিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।আজ শনিবার সকালে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, গত ২০২৪ সালের ১০ই অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এই মামলার প্রধান আসামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন এই মামলার জি আর নং ৬০৭/২৪।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নাছিরকে একটি গাড়ির ভিতর বসিয়ে মারধর করা হচ্ছে। আর এই ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য, গোলাম মোঃ নাছিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার অভিযোগসহ স্থানীয় কোতয়ালী থানায় গত ৫ আগষ্ট পরবর্তী দায়েরকৃত কয়েকটি মামলা রয়েছে। তিনি গত ৫ আগষ্টের পর থেকেই পলাতক ছিলেন। তাকে আটকের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মিছিল করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১০

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১১

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১২

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৩

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৪

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৬

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৭

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT