ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
২৩ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর সদর উপজেলার মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি ও মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ-সম্পাদক এবং মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মির্জা প্রিন্স আলি। এসময় মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন (মোসা), মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার হোসেন, সহকারী শিক্ষক আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শাকিল আহমেদ হাকিম, অলংকার ব্যবসায়ী আতিয়ার রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ৪টি দল। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের নবম শ্রেণি ও দশম শ্রেণি। খেলায় ৩-০ গোলের ব্যবধানে নবম শ্রেণিকে হারিয়ে দশম শ্রেণি জয় লাভ করে। পরে আমন্ত্রণিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি খেলায় বিজয়ী ও পরাজিত দলের মাঠে পুরষ্কার বিতরণ করেন।
এছাড়া খেলার সেরা খেলোয়ার ও সেরা গোলদাতাকে পুরস্কৃত ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের সম্মান সুচক মেডেল পরানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT