ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় কিন্টার গার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন - Daily Ajker Saradesh
admin
২৩ জুলাই ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় কিন্টার গার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন

মাহবুব পিয়াল : ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় ২০২৫ এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, সাধারণ সম্পাদক অপরেশ রায় অপু, সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ন-সম্পাদক মো:নাজিম উদ্দিন আহমেদ লেনিন, যুগ্ন-সম্পাদক মো: অনিসুজ্জামান মোল্লা, এইচ এম ইব্রাহিম রাজ্জাক, মো:রোকনউদ্দিন রুমন, মো:নজরুল ইসলাম সৌরভ, আবু হানিফ, মিতা আক্তার, ইয়ারুন নাহার রুনা, মো: রিয়াদ হোসেনসহ ফরিদপুরের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বেসরকারি কিন্ডারগার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষা বিস্তারে টেক্সটবুক বোর্ডের কারিকুলাম দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে অনুসরণ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার ফলে দিন দিন সামাজিকভাবে এসব প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং এ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
এ সময় তারা শিক্ষা সচিবের কাছে আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির কমলমতি শিক্ষার্থীদের পূর্বের ন্যায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান।
পরে তারা ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT