ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হানা - Daily Ajker Saradesh
admin
১০ জুলাই ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হানা

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে এনসিপি’র জেলা কমিটির ১ নং যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ ও তার ছেলে জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু এর বাড়িতে গভীর রাতে তালা ভেঙ্গে ঢুকে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার(৮ জুলাই) দিবাগত গভীর রাতে শহরের আলীপুর এলাকায় তার নিজ বাসভবন আয়েশা ভিলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

এস এম জাহিদ জানান, দুর্বৃত্তরা হানা দিয়ে তিনটি লোহার দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে দুটি খালি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙ্গে মালামাল তছনছ করে। এ সময় অন্য দুটি কক্ষে এনসিপি নেতা জাহিদ ও তার ছেলে শ্রমিক উইং এর প্রধান সমন্বয় জুনায়েদ অবস্থান করছিলেন। ভেতর থেকে আটকানো থাকায় ওই দুটি কক্ষের দরজা খুলতে পারেনি দুর্বৃত্তরা।
ফজরের আজান শুরু হলে এস এম জাহিদ এর জেগে ওঠা টের পেয়ে পালিয়ে যায় তারা। এ সময় তালা ভাঙ্গার যন্ত্র ও দুই জোড়া স্যান্ডেল রেখে যায় দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কোনো মূল্যবান মালামাল খোয়া যায়নি বলে জানিয়েছেন এস এম জাহিদ। কোনো মালামাল না নেওয়ায় ঘটনাটি ব্যক্তি আক্রোশে ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে আশংকা করেছেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান গনমাধ্যমকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি’র মাধ্যমে ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT