ফরিদপুরের কানাইপুরে অবৈধ খাদ্যদ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, জরিমানা এবং কারখানা সিলগালা - Daily Ajker Saradesh
admin
২৮ জুন ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের কানাইপুরে অবৈধ খাদ্যদ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, জরিমানা এবং কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের কানাইপুরে মেসার্স শাহী প্রোডাক্ট দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন অবৈধ প্যাকেট জাত খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল। স্থানীয় ব্যক্তিবর্গের তথ্যের ভিত্তিতে আজ সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ, লাইসেন্সবিহীন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয় উদ্ধার করা হয়।
গোপন সূত্রে জানা যায়, ফ্যাক্টরিটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে খাদ্য ও পানীয় প্রস্তুত করে আসছিল। তারা বিভিন্ন দেশীয় কোম্পানিসমূহের নকল প্রোডাক্ট তৈরি করছিল। অভিযানে অংশগ্রহণকারী কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, এ সকল ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয়সমূহ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নানাবিধ মরণব্যাধি রোগ সৃষ্টি করতে পারে।
আজ বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় যৌথ বাহিনী মেসার্স ফুড প্রোডাক্টে অভিযান চালায় এবং সাত রকমের অবৈধ এবং লাইসেন্স বিহীন খাদ্যদ্রব্য ও পানীয় পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত ম্যাজিস্ট্রেট কর্তৃক ফ্যাক্টরির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং ফ্যাক্টরিটিকে সিল করে দেয়া হয়। এছাড়াও ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক,ভেজাল খাদ্য দ্রব্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT