বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা-ইয়াবাসহ আটক ৩ - Daily Ajker Saradesh
admin
২৬ জুন ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা-ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী।
তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১৭টি ইয়াবা ট্যাবলেট, ৫ টি মোবাইল ফোন ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মুরাদ হোসেন (৩৭), রিপন শেখ (৪০) এবং নিলা বেগম (৪০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।
জানাগেছে, আটক রিপন শেখ মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। সর্বশেষ ৩ মার্চ ২০২৫ তারিখে বোয়ালমারী সেনা ক্যাম্পের পরিচালিত একটি অভিযানে তিনি গ্রেপ্তার হন এবং কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন।
আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদি বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT