ফরিদপুরে জানতা ব্যাংক মোড়ে অভিযান, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক - Daily Ajker Saradesh
admin
২৫ জুন ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে জানতা ব্যাংক মোড়ে অভিযান, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর সদর উপজেলার জানতা ব্যাংক মোড় এলাকায় একটি বাড়িতে চলমান মাদক লেনদেনের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ২৪ জুন রাত ১০টায় ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল জানতে পারে যে, জনতা ব্যাংকের উপরের একটি বাসায় মাদক ব্যবসা চলছে।
তৎক্ষণাৎ সেনা টহল দলটি পুলিশের সাথে ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। অভিযানে নাসির উদ্দিন হীরা (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, হীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত এবং তার জনতা ব্যাংকের ৩য় তলায় বাসাটি ছিল মাদক সরবরাহ ও বিতরণের অন্যতম কেন্দ্র।
আটক ব্যক্তিকে এবং জব্দকৃত মাদক ও অস্ত্র ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT