বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - Daily Ajker Saradesh
admin
১ মার্চ ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ’-এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অভিভাবক প্রতিনিধি বাছাইয়ের জন্য কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ৬ জন ‘অভিভাবক প্রতিনিধি’ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মফিজুল কাদের খান ৫০৩ ভোট পেয়ে ১ম, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী ৪৪৭ ভোট পেয়ে ২য়, বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম জামাল উদ্দিন নান্নু মিয়ার পুত্র এ কে এম শহিদ উদ্দিন জামান ৩৯০ ভোট পেয়ে ৩য়, সাংবাদিক খান মোস্তাফিজুর রহমান ৩৬৩ ভোট পেয়ে ৪র্থ ও এস এম শহিদুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে ৫ম,অসীম সাহা ২৩৬ ভোট পেয়ে ছয়জনের মধ্যে ষষ্ঠ হন। এদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত (সিলেক্টেড) হয়েছেন কলেজের শিক্ষক আব্দুল মান্নান, মুকাররিবুর রহমান ও দিল আশরাফি। ভোট গ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার রনজিৎ কুমার দাস বলেন, ভোট গ্রহণ ও ভোট গণণা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ভোটার ছিলেন ১৩৮০ জন। এর মধ্যে ৮০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT