শ্যামনগরে পিপিইপিপি-ইইউ প্রকল্প পরিদর্শনে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল  - Daily Ajker Saradesh
admin
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পিপিইপিপি-ইইউ প্রকল্প পরিদর্শনে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে পিপিইপিপি-ইইউ প্রকল্প পরিদর্শন করছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল।পরিদর্শন কালে তারা কাজের গুণগত মান সন্তোষজনক মনে করেন। ৭ফেব্রুয়ারী(শুক্রবার) ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারগরি সহযোগিতার এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের চলমান কার্যক্রম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের উন্নয়ন সহযোগিতার প্রধান মিঃ মিশাল ক্রেজজা, মিঃ নিকোলাস মেরভিলি এবং এমএস মেরি লর বার্গেই, ফিনান্স অ্যান্ড কন্ট্রাক্টস ম্যানেজার, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ,পিকেএসএফ প্রকল্প পরিচালক, পিপিইপিপি-ইইউ এর ড.শরীফ আহমেদ চৌধুরী, পিকেএসএফ এর কর্মকর্তাবৃন্দ, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এন.জি.এফ) এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, পরিচালক মোঃ আলমগীর কবির, হেড অব মনিটরিং এস. এম. মাহাবুব আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালীন সময়ে কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে কাঁকড়ঘাটা গ্রাম কমিটির সদস্যদের সাথে আলোচনা, সদস্যদের বাস্তবায়িত আইজির স্টল, ভেড়া পালন, সোনালী মুরগি পালন, ভেটকী মাছের চাষ, সেলাই কাজ, সরিষা চাষ, অক্সিনেডেট ভ্যানে মাছের পোনা পরিবহন, কাঁকড়ার ব্যবসা, ক্ষুদ্র ব্যবসার আইজিএ এবং প্রসপারিটি বাড়ির আইজিএ পরিদর্শন করেন। এর পাশাপাশি সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী ক্লাব) এবং মা ও শিশু ফোরামের সদস্যদের সাথে আলোচনা ও প্রকল্পের কার্যক্রম এর মাধ্যমে তাদের আর্থিক, সামাজিক, পুষ্টি ও স্বাস্থ্যগত পরিবর্তন, দূর্যোগ বিষয়ে ধারনা গ্রহণ করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT