মেডিকেলে চান্স পেলেও ডাক্তারী পড়া নিয়ে দুশ্চিন্তায় কাঠ মিস্ত্রি মেয়ে প্রান্তি বিশ্বাস - Daily Ajker Saradesh
admin
২৩ জানুয়ারী ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেলে চান্স পেলেও ডাক্তারী পড়া নিয়ে দুশ্চিন্তায় কাঠ মিস্ত্রি মেয়ে প্রান্তি বিশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পিএসসি পাশ করে , কানাইপুরের বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০২২ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ,২০২৪ সালে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।এরপর ফরিদপুর মেডিকেল কলেজে চলতি শিক্ষাবর্ষে চান্স পেয়েছেন।এ বছর অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় প্রান্তির অবস্থান ২৭৮২

তবে সামনে কিভাবে মেডিকেলে ভর্তি হবে, লেখাপড়ার খরচ চলাবে কিভাবে এ নিয়ে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে প্রান্তি বিশ্বাস ও তার পরিবারকে।
সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড হাটগোবিন্দপুর গ্রামের উত্তর পাড়া রমেন কুমার বিশ্বাস ও চঞ্চলা রানী বিশ্বাস দম্পতির মেয়ে প্রান্তি বিশ্বাস (১৮)।

সরজমিন ঘুরে জানা গেছে, প্রান্তি বিশ্বাস দুই ভাই-বোনের মধ্যে ছোট। তার বড় ভাই রাহুল বিশ্বাস একটি বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিপ্লোমা পাস করে এখনও বেকারত্ব জীবন যাপন করছেন। প্রান্তির বাবা দিনমজুরের( কাঠ মিস্ত্রি) কাজ করেন। মা চঞ্চলা বিশ্বাস বাড়িতে মুড়ি ভেজে শহরের বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করেন। আর এ দিয়ে যা আয় হয় তা দিয়েই চলে তাদের সংসার ও লেখা পড়ার খরচ।

প্রান্তি বিশ্বাস বলেন, মেডিকেলে ভর্তির সুযোগ পেতে ফরিদপুরের একটি কোচিং সেন্টারে কোচিং করেছি। সৃষ্টিকর্তা আমার দিনরাত শ্রমের ফলাফল দিয়েছেন। প্রথমে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল। টাকা পয়সার অভাবে ঢাকায় পড়তে পারি নাই। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ডাক্তার হওয়ার জন্য মেডিকেলের প্রস্তুতিই নিয়েছিলাম। ভগবাণ আমার ইচ্ছা পুরন করেছে।আমি সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, ইন্টারমিডিয়েট লেবেলে আমার লেখা পড়ার সমস্ত খরর বহন করেছে কানাইপুরের বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক চঞ্চল দত্ত,স্যার এখন পর্যন্ত আমার লেখা পড়া খরচ চালিয়ে যাচ্ছে।স্কুলের সকল স্যারদের সহযোগিতা না থাকলে আমসর স্বপ্ন পূরন হতো না।আমি যেন আমার ও পরিবারের স্বপ্ন পুরণ করতে পারি।

আরো বলেন, আমি ডাক্তারী পড়বো, ডাক্তার হবো,ডাক্তার হয়ে আমার মতো মেধাবীদের পাশে দাঁড়াব। আমার মতো যারা অসহায় থাকবে চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য।তাদেরকে ফ্রী চিকিৎসা দেওয়ার যথেষ্ট চেষ্টা করবো।

প্রান্তির মা চঞ্চলা রানী বিশ্বাস বলেন, মেয়ের মুখে যখন শুনলাম মেডিকেলে ভর্তির সুযোগ হইছে ডাক্তার হবে তখনকার আনন্দ আর বলে বোঝানো যাবেনা। তবে এখন নতুন চিন্তা মেয়ের ভর্তিসহ পড়ালেখার খরচ জোগানের চিন্তা। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিনা।তবে মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও তার স্বপ্ন পূরণের দুচোখে অন্ধকার দেখছি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT