কাদিরদী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৫ এবং '৯৭ ব্যাচ: একটি স্বপ্নের পুনরাবৃত্তি - Daily Ajker Saradesh
admin
১৬ জানুয়ারী ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাদিরদী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৫ এবং ‘৯৭ ব্যাচ: একটি স্বপ্নের পুনরাবৃত্তি

মোঃ রাইসুল ইসলাম মুরাদ: ‘শেকড়ের সন্ধানে মায়ার বন্ধনে’- পুনর্মিলনী-২০২৫ ।গত ১১ জানুয়ারী কাদিরদী উচ্চ বিদ্যালয়ে জমকালো বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ।এ মিলনমেলায় আমি অংশগ্রহন করে গর্বিত হয়েছি ।প্রতিটি মুহূর্ত যেন স্বপ্নের আবেশে মাতোয়ারা হয়েছি , স্মৃতির আঙিনায় বার বার হয়েছি আবেগপ্রবন।

আমি ধন্যবাদ জানাই তাদের যারা এত সুন্দর একটা সময় উপহার দিয়েছে।আমি শ্রদ্ধাভরে স্মরণ করি শিক্ষকদের যারা জীবিত ও প্রয়াত হয়েছেন ।স্মরণ করি প্রয়াত গুণীজনদের যাদের অক্লান্ত শ্রমে ও স্বপ্নগাঁথায় তৈরী হয়েছিল এ বিদ্যালয় । বিদ্যালয় সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে শ্রদ্ধাভরে স্মরণ করি ।

পুনর্মিলনীর এ মহামিলনে উপস্থিত থেকে আমি যেন সময়ের গতিতে ফিরে গিয়েছিলাম । ব্যাচ ‘৯৭ । আমার কাছি ভালোবাসার এবং আবেগের। মনে পড়েছে -করিডোরে ছুটে বেড়ানোর শব্দ, ক্লাসরুমে হাসি-ঠাট্রা, বন্ধুত্বের সুতোয় গাঁথা স্বপ্ন। মনে পড়েছে, প্রথম দিনের লাজুক সাক্ষাৎ, বন্ধুত্বের বীজ বপন, প্রতিযোগিতায় জয়-পরাজয়ের মুহূর্ত, শিক্ষকদের উৎসাহ, আর বন্ধুত্বের অটুট সম্পর্ক।

স্মৃতিগুলোকে ঝাড়িয়ে মুছে ফেলতে নয়, বরং সেগুলোকে আরো উজ্জ্বল করে তুলতে আমরা বন্ধুরা একত্রিত হয়েছিলাম। কাদিরদী উচ্চ বিদ্যালয় শুধুই একটি বিদ্যালয় নয়, এটি আমাদের পরিচয়, আমাদের শৈশবের স্বপ্নের জন্মস্থান, আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এই পুনর্মিলনী আমাদেরকে শুধুই পুরানো দিনগুলো স্মরণ করিয়ে দেয়নি না, এটি আমাদেরকে জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রেরণা যুগিয়েছে। আমরা দেখতে পেয়েছি, আমাদের মধ্যে কেউ প্রযুক্তিবিদ, কেউ চিকিৎসক, কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক – সফলতার বিভিন্ন পথে এগিয়ে গেছে। এই সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাদের শিক্ষা, উৎসাহ, এবং স্নেহ আমাদেরকে সবসময়ই অনুপ্রেরণা দিয়েছে।

আসুন আমরা সবাই মিলে এ বিদ্যালয় আরো উন্নত করার জন্য কাজ করি।

ধন্যবাদ সকলকে। সকলের জন্য শুভকামনা ।

লেখকঃ
মোঃ রাইসুল ইসলাম মুরাদ
এসএসসি ব্যাচ-১৯৯৭
কাদিরদী উচ্চ বিদ্যালয় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT