ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত ‌সভাপতি কবির ও সাধারণ সম্পাদক পিয়াল নির্বাচিত - Daily Ajker Saradesh
admin
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত ‌সভাপতি কবির ও সাধারণ সম্পাদক পিয়াল নির্বাচিত

রবিউল হাসান (রাজিব) : ফরিদপুর প্রেসক্লাবের ‌কার্যনির্বাহী কমিটির ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব হোসেন পিয়াল।

২৮ ডিসেম্বর শনিবার ফরিদপুর প্রেসক্লাবে এই নির্বাচন ‌অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বেলা একটা পর্যন্ত এই নির্বাচনে উক্ত ক্লাবের সদস্যরা তাদের মূল্যবান ভোট প্রদান করেন। ভোট শেষে বিকেলে বিজয়ীদের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৩ জন এবং ৮৭ জন ভোটার নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনের ভোট প্রয়োগের শতকরা হার ৯৩.৫ শতাংশ। নির্বাচনে সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ‌বর্তমান সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকী। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সঞ্জীব দাস (প্রাপ্ত ভোট ৫২), মোঃ আশরাফুজ্জামান দুলাল (প্রাপ্ত ভোট ৪৯) ও শেখ মনির হোসেন (প্রাপ্ত ভোট ৪৬) সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহাবুব হোসেন পিয়াল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল ইসলাম পিকুল পেয়েছেন ৩৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ‌৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ মফিজুর রহমান শিপন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার জাহিদ পেয়েছেন ৩৬ ভোট। অর্থ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খন্দকার আলী আরশাদ কাজল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‌শাহাদাত হোসেন তিতু পেয়েছেন ৩৬ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম জাহিদ (প্রাপ্ত ভোট ৫৭), মানিক কুমার দাস (প্রাপ্ত ভোট ৫৩), এস এম রুবেল (প্রাপ্ত ভোট ৫০), মোহাম্মদ জাহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪৮), বিকে সিকদার সজল (প্রাপ্ত ভোট ৪৮), রুহুল আমিন (প্রাপ্ত ভোট ৪২)। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন দপ্তর সম্পাদক পদে এস এম মাসুদুর রহমান তরুণ, প্রচার ও সম্পাদক হিসেবে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদের পদে বিভাষ দত্ত, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক হিসেবে মুইজুর রহমান রবি এবং ক্রীড়া সম্পাদক হিসেবে শ্রাবণ হাসান। আসন্ন এই প্রেসক্লাব নির্বাচনে ‌ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ‌প্রেসক্লাব সদস্য এম এ সালাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মঞ্জুয়ারা স্বপ্না ও হাসানুজ্জামান। এদিকে নির্বাচনকে ঘিরে সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। খুবই আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন জয়লাভের পরে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT