ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে ৫ শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে অনুদানের চেক বিতরণ - Daily Ajker Saradesh
admin
৫ নভেম্বর ২০২৪, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে ৫ শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে অনুদানের চেক বিতরণ

মাহবুব পিয়াল: হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে ৫ শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী এই চেক ও ৮ জন শিক্ষার্থী কোরআনের হাফেজী সম্পন্ন হওয়ায় তাদের মধ্যে সনদপত্র বিতরন করেন। একইসঙ্গে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহমাতুল্লাহ আলাইহি) নক্শবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বার্ষিক ওরছের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বাৎসরিক ওরছ অনুষ্টিত হবে।
জলসায়ে ওরছ পাক এ শাহ্ চন্দ্রপুরী উপলক্ষ্যে সোমবার সকাল থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান- আশেকান-জাকেরান ও ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে থাকেন। এদিন বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির-আজকার ও শরিয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার বাদ ফজর দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী – পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত করে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT