আটার রুটি বিক্রি করে ভাগ্যবদল - Daily Ajker Saradesh
admin
২০ অক্টোবর ২০২৪, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটার রুটি বিক্রি করে ভাগ্যবদল

মুকুল বসু, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে চুন্নু শেখ ২৩ বছর ধরে রুটি বেচে বেশ ভালোভাবেই চালাচ্ছেন সংসার। স্ত্রী, ৬ ছেলে আর ১ মেয়ে নিয়ে চুন্নু শেখের সংসার। মেয়ে বিয়ে দিয়েছেন, বড় ছেলেকে ঢাকায় কম্পিউটারের দোকান দিয়ে দিয়েছেন। আর বাকি ৫ ছেলেকে পড়ালেখা করাচ্ছেন। খেয়েদেয়ে ভালোই আছেন। রুটি বেচে আফসোসতো নেইই, বরং এ পেশায় থেকে তিনি গর্বিতও। জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর বাজারে চুন্নু শেখের রুটির দোকান এলাকায় ‘ঠাকুরপুরের রুটির দোকান’ হিসেবে পরিচিত। তবে চুন্নু শেখের দোকানতো নয় যেন পরিত্যক্ত গুদাম ঘর। সেই ঘরের বারান্দায় তৈরিকৃত চুলায় তিনি রুটি তৈরি করেন। সাহায্যকারী কেউ নেই, একাই সবকিছু করেন। রুটিও একটু ব্যতিক্রম। রুটির সাথে ডিম মামলেট একত্র করে ভেজে টুকরো টুকরো করে কেটে ভোক্তাদের পরিবেশন করেন। অনেকটা মোগলাইয়ের মতো। দোকানে ক্রেতাদের বসারও কোন সুব্যবস্থা নেই। একটা বেঞ্চ আছে দোকানের সামনের রাস্তার অপর পাশে ফাঁকা জায়গায়। সেখানে বসে অনেকে খান। বসার সুব্যবস্থা না থাকায় অনেকে কাগজের উপর রুটি হাতে করে দাঁড়িয়েও খান। এতে ক্রেতাদের কোন অভিযোগ নেই। কারণ চুন্নু শেখের রুটির সুস্বাদ পেতে দূর দূরান্ত থেকেও ক্রেতারা আসেন। অর্ডার করার পর ক্রেতাদের সিরিয়াল অনুসরণ করে রুটি সরবরাহ করা হয়। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত তিনি রুটি তৈরি করেন। এসময় দুই কেজির মতো আটার রুটি তৈরি করেন। আর সন্ধ্যা ৭টার পর রুটি তৈরি শুরু করেন, চলে রাত ১/২ টা পর্যন্ত। এসময় ৪/৫ কেজি আটার রুটি করেন। প্রতি পিস ডিম-রুটির দাম ৩০ টাকা। প্রতিদিনের আয়ের পরিমাণ সুনির্দিষ্ট করে বলতে না পারলেও অনুমান করা হয় খরচ বাদ দিয়ে দৈনিক ১২০০/১৩০০ টাকার মতো লাভ থাকে।
চুন্নু শেখ জানান, প্রতি কেজি আটার দাম ৪০ টাকা। এক কেজি আটায় ১৫টির মতো রুটি হয়। রুটির ব্যবসা করেই তিনি ফুল ওয়াল দিয়ে বাড়ি করেছেন।তিনি আরো বলেন, রুটি বেচে প্রতিদিন যা লাভ থাকে তার পরিমাণ বলতে পারবো না, তবে ৭ জন খেয়েদেয়ে নিজেদের চাহিদা পূরণ করে খুব ভালো আছি। স্থানীয় শিক্ষক বেলায়েত বারী বলেন, মাঝে মাঝে আমি রাতে ঠাকুরপুরের রুটির দোকান থেকে রুটি খাই। বেশ ভালো। অনেকটা মোগলাইয়ের মতো। ছোটখাটো দোকানের মোগলাইয়ের চেয়ে চুন্নু শেখের রুটি-ডিম অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT