অবশেষে চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুরে স্টপেজ পেয়েছে - Daily Ajker Saradesh
admin
৯ জুলাই ২০২৪, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুরে স্টপেজ পেয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে চন্দনা কমিউটার ট্রেন থামল স্টপেজ ও হল ফরিদপুর।
দীর্ঘদিন আন্দোলনের পর অবশেষে ফরিদপুরে স্টপেজ পেয়েছে চন্দনা কমিউটার ট্রেন। আজ মঙ্গলবার প্রথমবারের মতো ফরিদপুর স্টেশনে থামে ট্রেনটি। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলন
কারীরা।
ভোরে ৫:৩৫ মিনিটে ফরিদপুর লক্ষ্মীপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, দীর্ঘ প্রতীক্ষা নিয়ে সেখানে অবস্থান করছেন আন্দোলন
কারীসহ স্থানীয় বাসিন্দারা।
এরপর ট্রেনটি স্টেশনে পৌঁছালে করতালির মধ্যে স্বাগত জানান তারা। এরপর সেখানে দুই মিনিট অবস্থান করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
ট্রেনটির স্টপেজের দাবিতে প্রায় আড়াই মাস যাবত ‌ আন্দোলন চলছিল। এ ব্যাপারে বেশ কয়েকজন তরুণ জানান এটি আমাদের দীর্ঘ দুই মাসের আন্দোলনের ফসল। ট্রেনটি ফরিদপুরের ওপর দিয়ে যাচ্ছিল কিন্তু কোনো স্টপেজ ছিল না। ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন, তরুণ সমাজসহ ফরিদপুরবাসীর দীর্ঘদিন আন্দোলনের পর আজ তা বাস্তবায়িত হলো। আমরা রেলমন্ত্রী ও রেল কর্তৃপক্ষকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বলেন আমরা সকালে ঢাকায় অফিসও করতে পারব এবং প্রয়োজনীয় কাজ শেষে সন্ধ্যায় আবার ফিরে আসতে পারবো।
এ বিষয়ে ফরিদপুর সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সরদার জানান, সপ্তাহে শুক্রবার ব্যতিত ছয়দিন ট্রেনটি চলবে এবং ফরিদপুর স্টেশনে থামবে। এ বিষয়ে গতকাল রাতে আমরা নির্দেশনা পেয়েছি। সেই মোতাবেক মঙ্গলবার প্রথমবারের মতো এখানে থেমেছে। ট্রেনটি প্রতিদিন রাজবাড়ী থেকে ছেড়ে ভোর ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর স্টেশনে এসে পৌঁছাবে এবং দুই মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তবে, ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত টিকিট পাওয়া যাবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। এছাড়া ভাঙ্গায় গিয়ে নাম পরিবর্তন হওয়ার কারণে নতুন করে টিকিট কেটে নিতে হবে। একইভাবে ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে আসবে এবং রাত ৮টায় ফরিদপুরে পৌঁছাবে।
গত ৪ মে মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে ‘চন্দনা কমিউটার’ ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে ‘ভাঙ্গা এক্সপ্রেস’ নামে কমিউটার ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ট্রেনটি ফরিদপুর স্টেশন হয়ে যাচ্ছিল কিন্তু কোনো স্টপেজ না থাকায় মানববন্ধন, ট্রেন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা। এমনকি কাফনের কাপড় পরে তারা ট্রেনটির গতিরোধ করেন। তাদের সেই আন্দোলনে সংহতি প্রকাশ করেন ফরিদপুরের বিশিষ্টজনেরা। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত সফলতা পেল ফরিদপুরবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT