নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দোপা ডাঙ্গী, তাহেরের ব্রিজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত জলাশয়ে হাঁস যাওয়াকে কেন্দ্র করে রাহেলা বেগম ও তাঁর মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় জসিম খলিফা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রক্তাক্ত গুরুতর আহত আহত রাহেলা বেগম (স্বামী: মৃত মোতালেব) এবং অভিযুক্ত জসিম খলিফার (পিতা: হিল্লাল খলিফা, মাতা: হালিমা বেগম) বাড়ি একই এলাকায়, পাশাপাশি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরের মতো জলাশয় রয়েছে, যেখানে মাছ চাষ বা অন্য কোনো কার্যক্রম পরিচালিত হয় না। ঘটনার দিন রাহেলা বেগমের কিছু হাঁস ওই জলাশয়ে গেলে সেটিকে কেন্দ্র করে রাহেলা বেগমকে অকথ্য ভাষায় গালাগাল করে, গালাগালি শুনে রাহেলা বেগম এগিয়ে গেলে। একপর্যায়ে জসিম খলিফা তার হাতে থাকা লাঠি দিয়ে রাহেলা বেগমকে মারধর করে রক্তাক্ত ও গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর মেয়েকেও মারধর করা হয় বলে জানা গেছে।
আহত রাহেলা বেগমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাঁকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ কাপুড়িয়া পরে আহত রাহেলা বেগমের অবস্থা গুরুতর হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় নজরুল মৃধা ও ঝরনা বেগম অভিযোগ করে বলেন, জসিম খলিফা একজন মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তিনি প্রায়ই যাকে-তাকে মারধর করেন বলেও অভিযোগ তাঁদের। এছাড়া নজরুল মৃধা আরো আভিযোগ করেন যে উক্ত জসিম খলিফা তার ৩০ বছর বয়সে পাঁচ থেকে ছয়টি বিবাহ করেন বিবাহ করিয়াছেন। তাঁরা অভিযুক্ত জসিম খলিফাকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভবিষ্যতে যাতে করে কোন মাদক কারবারি এমন ধরনের ঘটনা ঘটাতে না পারে।