নিজস্ব প্রতিবেদক : জেলা এনএসআই ফরিদপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী'র নেতৃত্বে সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজারস্থ মোঃ রাশেদ মোল্লা, পিতা- কবির মোল্লা, সাং-খালেক চেয়ারম্যান বাজার থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুর এর মালিকানাধীন দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার ১লা এপ্রিল বেলা ১১:৩০ থেকে ১২:৪৫ ঘটিকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অত্র দপ্তরের সদস্য, পুলিশের টিম ও জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানকালে এ দোকানে অবৈধভাবে ২৪৫ লিটার পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে ২০,০০০ টাকা অর্থদণ্ড জরিমানা ও আদায় করা হয়। ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৬ ধারায় এ জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত পেট্রোল ন্যায্যমূল্যে মোটরসাইকেল চালকদের নিকট বিক্রয় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন থেকে জানান।