নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মাহাত্মা ফকির লালন সাঁইজীর ২৫১তম আবির্ভাব উদযাপন ও মা-বাবার আত্মার শান্তি কামনা উপলক্ষে শুক্রবার ২৭শে মার্চ রাত ৯টার সময় ফরিদপুর এর বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাউল আশ্রম (খগেন ডাক্তারের বাড়ি) এলাকায় বাৎসরিক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাউল অমিয় শিল্পী গোষ্ঠী, মাধবপুর শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার ঢাকার আয়োজনে অনুষ্ঠানে হয় বাউল অমিয় কুমার শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম, জাতীয়তাবাদী দল বোয়ালমারী উপজেলা বিএনপির সদস্য ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: মিজবাহ উদ্দীন খান ঠাকুর, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সালথা বিভাগদী শহিদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: তারিকুল ইসলাম, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সরদার হীরক রাজা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি হিসেবে গান পরিবেশন করেন ফরিদপুরের বোয়ালমারী থানার সাব ইন্সপেক্টর শরীফ আব্দুর রশীদ, সালথা বিভাগদী মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ প্রমুখ এছাড়াও ঢাকা থেকে আগত বাউল লুৎফর, বাউল হোসেন, বাউল ওসমান, বাংলা একাডেমির বাউল আলী, বাউল আলমগীর সরকার, বাউল কুদ্দুস, নাসরিন আক্তার, মৌসুমি, গনি সরকার, স্মৃতি সরকার সহ আরোও শিল্পী গোষ্ঠীরা মঞ্চে গান পরিবেশন করেন।
উক্ত অনুষ্ঠান আয়োজনে ছিলেন মাধবপুর শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার শিল্পীগোষ্ঠী বাউল অমিয় কুমার শীল।
অনুষ্ঠানের সার্বিক সহোযোগীতায় ছিলেন হিরু মুন্সী, সাইফুল ইসলাম বকুল, মজিবর রহমান (মেম্বার), ডা: দেলোয়ার, আবজাল মাতুব্বর, লিটন খাঁন, বাবলু ফকির, ইলিয়াস মোল্লা প্রমুখ এলাকাবাসী।
অনুষ্ঠানে দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও অন্যান্য নের্তৃবৃন্দ সহ অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তিবর্গ এবং আশে-পাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় হাজারের বেশি দর্শক এ সংগীতানুষ্ঠান উপভোগ করেনচ।