নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ ২৬ মার্চ সকাল ৭ টায় শহরের গোয়ালচামটে শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ক্যাব ফরিদপুর জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ মো: রবিউল হাসান রাজিব, আইন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ফরহাদ, নির্বাহী সদস্য মো: মহসিন মুন্সী, মো: সেন্টু মিয়া, ইরা নাহার দিবা প্রমূখ।