রবিউল হাসান (রাজিব): ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের পিয়ারপুর গোডাউনে পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর শহরতলীর বাইপাস সড়কস্থ পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এ্যাড আকরাম হোসেন, রাহাতুল হাসান মিঠুন, শাহজাদা হোসেন স্বপন খান, হারিজ খান, রবিন খলিফা, সোহান খন্দকার, আকাশ খান, জনি সরদার, চয়ন, রানা, রাজু খান, উজ্জ্বল, শাওন প্রমুখ স্থানীয়রা সহ প্রায় দুইশতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়বৃন্দরা সহ অত্র এলাকার ক্রীড়াপ্রেমী প্রবাসীরা এ মাহফিলে সার্বিক সহায়তা প্রদান করেন।