নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অনাথের মোড় অতিক্রম করে সরকারি রাজেন্দ্র কলেজ হয়ে পুনরায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। নারী ও কন্যাদের অধিকার, নিরাপত্তা এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জনাব আশিক সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএস কেস কো-অর্ডিনেটর মো: নাজমুল হক জামিল, ডেপুটি ম্যানেজার (মনিটরিং) মো: মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার মো: মুকুল আলী, ইকোনমিক ম্যানেজার মো: নাজমুল হুদা এবং সোশ্যাল ম্যানেজার নিলা আহমেদ।
র্যালিতে সিটিসি, সিটিএন, সিটিপি অ্যাক্টিভিস্ট, সারভাইভারসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল— “মানব পাচার বন্ধ হোক, নিরাপদ থাকুক প্রতিটি নারী।” এতে শিশু-কিশোররা অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতার মাধ্যমে মানব পাচার প্রতিরোধ ও নারীর নিরাপত্তার বার্তা তুলে ধরে।
এই আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, মানব পাচার প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।