নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ক্যাব জেলা কমিটির সদস্যবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব ফরিদপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান,সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ, প্রচার সম্পাদক মুঈজ্জুর রহমান রবি, মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফার ইয়াসমিন রুবি, নির্বাহী সদস্য মোঃ মহসিন মুন্সী, মোঃ সেন্টু মিয়া, সুকুমার সাহা, লুবাবাতুল জান্নাত, নিরা জোয়াদ্দার , এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শারমিন আক্তার রিমা প্রমূখ।
এ সময় তারা ভোক্তাদের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকা ও গুণগতমান যাচাই করে পণ্য কেনার জন্য ভোক্তাদের আহ্বান জানান।